
শুধু কোরআন হাদিস পড়ুয়া কিছু শিক্ষিত আলেম তৈরি করাই উদ্দেশ্য নয় বরং মহান আসলাম ও আকাবের-এর শিক্ষা ও আদর্শের ধারক বাহক ও তাদের খাঁটি অনুসারী হাক্কানি আলেমেদ্বীন গঠন করা মূল উদ্দেশ্য
জরুরি নোটিশ
এই মুহূর্তে কোনো জরুরি নোটিশ নেই।
সকল নোটিশ দেখুন →মাদরাসার বিশেষ বৈশিষ্ট্য
শিক্ষা সফলতা
দ্বীনি ও দুনিয়াবি শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলুন
মাদরাসা মারকাযুল ইহসান - বাংলাদেশের অন্যতম সেরা কওমি মাদ্রাসা
আপনি যদি আপনার সন্তানের জন্য ঢাকার সেরা কওমি মাদ্রাসা বা বাংলাদেশের সেরা কওমি মাদ্রাসা কোনটি তা খুঁজছেন, তবে মাদরাসা মারকাযুল ইহসান ঢাকা হতে পারে আপনার অন্যতম নির্ভরযোগ্য ঠিকানা। দ্বীনের তরে দেশের তরে একটি খালেছ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যাত্রাবাড়ীতে অবস্থিত আমাদের এই কওমি মাদরাসা দীর্ঘ বছর ধরে সুনামের সাথে হিফজ খানা, আবাসিক ও অনাবাসিক মক্তব ও দাওরায়ে হাদিস পর্যন্ত ইসলামিক শিক্ষা প্রদান করে আসছে।
কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ (বেফাকুল মাদারিসিল আরাবিয়া) বা বেফাক-এর পাঠ্যক্রম এবং কারিকুলাম আমরা কঠোরভাবে অনুসরণ করি। আমাদের এখানে রয়েছে শিশু শ্রেণী, ইবতেদায়ী, খুসূসী, তাইসীর, নাযেরা ও হিফজ থেকে শুরু করে তাকমীল (দাওরায়ে হাদিস) বা মাস্টার্স সমমান পর্যন্ত নিরবচ্ছিন্ন পড়ার সুযোগ। আমাদের সুদক্ষ ও মুহাক্কিক আলেম ও উস্তাদগণের মাধ্যমে কুরআন-সুন্নাহর সঠিক শিক্ষা ও ইসলামিক ওয়াজ নসিহত এর মাধ্যমে একজন আদর্শ আলেম তৈরি করাই আমাদের প্রধান লক্ষ্য।
কেন মাদরাসা মারকাযুল ইহসান-এ ভর্তি করবেন?
আপনার সন্তানকে সঠিক দ্বীনি শিক্ষা এবং মহান আকাবিরে আসলাফদের আদর্শ শেখানোর জন্য মারকাযুল ইহসান-এ স্বাগতম। নতুন শিক্ষাবর্ষে কওমি মাদ্রাসা ভর্তি, কওমি মাদ্রাসায় দান, খেদমত ফান্ড (যাকাত ফান্ড) এবং অন্যান্য যেকোনো বিষয়ে বিস্তারিত জানতে ওয়েবসাইট ব্রাউজ করুন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন।
